September 21, 2026
EB 1

চট্টগ্রামের সীতাকুণ্ডে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার ভোর সাড়ে চারটা নাগাদ উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের হাক্কানী ফিলিং স্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. ইমরান (২৮) বগুড়ার কাহালু উপজেলার দক্ষিণ জামগ্রামের বাসিন্দা। আহত মো. জাকির হোসেন (৫০) বিটিসিএলের যন্ত্রপাতিবাহী পিকআপ ভ্যানের চালক। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, ইন্টারনেট সংযোগের কাজ করার সময় বিটিসিএলের কর্মীদের পাশে থাকা পিকআপ ভ্যানটিতে বালুবোঝাই ট্রাকটি ধাক্কা দেয়। এর আগে ট্রাকটি ইমরানকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *