February 13, 2026
WhatsApp Image 2025-05-02 at 11.03.20 AM

দীর্ঘ সময় পর বাজারে চালের দাম নিম্নমুখী। ইরি-বোরো ধানের চাল আসায় নতুন মিনিকেট চালের দাম কমেছে। অন্যদিকে, বাজারে গ্রীষ্মের সবজির সরবরাহ এখনো কম, যে কারণে বাড়তি দামে আটকে আছে অধিকাংশ সবজির দর। আবার দাম বাড়ছে মাছেরও। ব্রয়লার মুরগি, ডিম ও নানা ধরনের মুদি পণ্যের দাম আগের মতো আছে। পেঁয়াজের দামও কয়েক সপ্তাহ বেড়ে এখন ৫৫ থেকে ৬০ টাকায় আটকে আছে। রামপুরা, খিলগাঁও ও তালতলা বাজার ঘুরে দেখা গেছে, নতুন মিনিকেট চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৪ থেকে ৮০ টাকায়।

বাজারে প্রচলিত প্রায় সব ব্র্যান্ডের মিনিকেট চালের দামই কমেছে। তবে পুরোনো কোনো চালের দাম এখনো কমেনি। মাছের বাজারেও বেশ চড়াভাব দেখা গেছে। বিক্রেতারা জানিয়েছেন, বর্তমানে চাষের মাছের সরবরাহ কিছুটা কম। এতে নদীর কিছু মাছের দাম বেড়েছে। পাশাপাশি জাটকা ধরা বন্ধ থাকায় অনেক নদীতে মাছ আহরণ বন্ধ আছে। যে কারণে সবচেয়ে বেশি বেড়েছে ইলিশসহ চিংড়ি মাছের দাম। পাশাপাশি ঈদের পর থেকে চড়া পেঁয়াজের বাজার। ওই সময় কেজিতে ২০ টাকা বেড়েছে দাম। এখন বাড়তি দামে আটকে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *