February 13, 2026
WhatsApp Image 2025-05-06 at 10.43.37 AM

পাহাড়, হ্রদ, ঝরনা নৈসর্গিক সৌন্দর্যের টানে ছুটে আসেন দূর-দূরান্তের অসংখ্য পর্যটক। তবে অপ্রতুল পর্যটকদের আবাসনের ব্যবস্থা। উপজেলাটিতে পর্যটনের অপার সম্ভাবনা সত্ত্বেও পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তুলতে মনোযোগ নেই সরকারি সংস্থাগুলোর। দেড় দশক আগে মহামায়া হ্রদ আর খৈয়াছড়া ঝরনা ঘিরেই মিরসরাই ভ্রমণ করতেন পর্যটকেরা। তবে দিন দিন পর্যটনকেন্দ্রের তালিকায় নতুন নতুন নাম যেমন যুক্ত হয়েছে, তেমনি পাল্লা দিয়ে বেড়েছে পর্যটক। আবাসনসংকটের কারণে ভ্রমণে আসা পর্যটকদের বড় একটি অংশকেই সকালে এসে বিকেলে ফিরে যেতে হয়।

পর্যটন–সংশ্লিষ্ট ব্যক্তিরা ট্যুরিস্ট পুলিশের দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়ন হয়নি। এমনকি পেশাদার ট্যুরিস্ট গাইডের ব্যবস্থাও নেওয়া যায়নি। মিরসরাইজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বহুমুখী প্রাকৃতিক পর্যটনকেন্দ্র এবং প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো রয়েছে, তা সহজেই পর্যটকদের কাছে টানে। মিরসরাইয়ের পর্যটনশিল্পের সম্ভাবনার দিকগুলো তুলে ধরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের নীতিনির্ধারণী পর্যায়ের মনোযোগ আকর্ষণের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *