February 13, 2026
WhatsApp Image 2025-05-16 at 11.48.03 AM

যমুনা নদীর ভাঙনে বিলীন হওয়ার পথে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তিন ইউনিয়নের ৯টি গ্রাম। এরই মধ্যে এসব গ্রামের অধিকাংশ ফসলি জমি, বাড়িঘর, মসজিদ, মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীর ভাঙনে আশপাশে অর্ধশত বসতঘর ও বিস্তীর্ণ জনপথ বিলীন হয়ে গেছে। লোকজন বসতভিটা ভেঙে নিয়ে অন্য জায়গায় আশ্রয় নিচ্ছে। ১৯৮৮ সাল থেকে ভাঙা শুরু হয়ে ১১ বার ভাঙলো।

২০২৫ সালেও বাড়িঘর ও ফসলি জমি নদীতে চলে গেছে। কৃষক আব্দুর রহমান বলেন, গত এক বছরে সোনাতনী ইউনিয়নের শ্রীপুর থেকে বারোপাখিয়া পর্যন্ত ৫-৬টি গ্রামের প্রায় তিন শতাধিক বাড়িঘর নদীতে চলে গেছে। উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান বলেন, ভাঙ্গন এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও পাউবোর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *