February 13, 2026
WhatsApp Image 2025-05-16 at 11.54.04 AM

রাজধানীর বাজারে অধিকাংশ মিনিকেট চাল এখন ৭৫ থেকে ৭৬ টাকা কেজি বিক্রি হচ্ছে, যা দু-চার সপ্তাহ আগেও ছিল ৮৮ থেকে ৯০ টাকা। মাসখানেকের মধ্যে এই চালের দাম কেজিতে প্রায় ১৫ টাকা কমেছে। রাজধানীর বাজারে অধিকাংশ মিনিকেট চাল এখন ৭৫ থেকে ৭৬ টাকা কেজি বিক্রি হচ্ছে, যা দু-চার সপ্তাহ আগেও ছিল ৮৮ থেকে ৯০ টাকা। মাসখানেকের মধ্যে এই চালের দাম কেজিতে প্রায় ১৫ টাকা কমেছে। নতুন চালের দাম কম থাকায় বিক্রেতারা এখন আর পুরোনো মিনিকেট চাল অবশ্য কম বিক্রি করছেন। বর্তমানে খুচরা দোকানে ডায়মন্ড, মঞ্জুর, সাগর ও রসিদ প্রভৃতি ব্র্যান্ডের নতুন মিনিকেট চাল ৭৫ থেকে ৭৬ টাকা কেজি বিক্রি হচ্ছে।

চালের পাশাপাশি ব্রয়লার ও সোনালি মুরগির দাম কিছুটা কমেছে। গতকাল বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০-১৭০ টাকায় বিক্রি হয়েছে, যা গত সপ্তাহে প্রায় ২০ টাকা বেশি ছিল। সাধারণত বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার সকালে বাজারে মুরগিসহ বেশির ভাগ কাঁচা পণ্যের দাম একটু বাড়তি দেখা যায়। বাজারে বিভিন্ন ধরনের সবজি আগের দামে স্থিতিশীল রয়েছে। গতকাল প্রতি কেজি পটোল, ঢ্যাঁড়স, ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দল ও লাউ ৪০ থেকে ৫০ টাকায়; বরবটি, পেঁপে ও টমেটো ৬০ টাকায় এবং কাঁকরোল ও বেগুন ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *