সংস্থা: বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং আর্থিক শৃঙ্খলার অভাবে আবারও বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে স্বর্ণ। ২০২৪ সালে এ পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ২৫ শতাংশ এবং ২০২৫ সালেও তা আরও ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গোল্ড ফোকাস রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে স্বর্ণের গড় মূল্য ৩,২১০ ডলারে পৌঁছাতে পারে। এমনকি তা সর্বোচ্চ ৩,৯০০ ডলার পর্যন্তও ছুঁয়ে যেতে পারে, যা ১৯৮০ সালের বাস্তব-মূল্যের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।
ফিলিপ নিউম্যান, মেটালস ফোকাসের ব্যবস্থাপনা পরিচালক, বলেন, “ম্যাক্রোইকোনমিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের স্বর্ণের প্রতি আগ্রহ ধরে রাখবে। আমরা রেকর্ড মূল্যের প্রত্যাশা করছি।”
