সংস্থা: ইয়াঙ্গুনে এএফসি নারী এশিয়া কাপ বাছাইয়ে বাহরাইনকে ৭-০ গোলের বন্যায় ভাসানোর পর শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। প্রথমবারের মতো জায়গা করে নেয় এশিয়া কাপের মূল মঞ্চে। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ৭-০ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই এশিয়া কাপ ঘিরে অন্যরকম এক রোমাঞ্চ তৈরি হয়ে আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাদের মনে।
সংবর্ধনা অনুষ্ঠানে দুই তারকা বলেন, এশিয়া কাপে ভালো করে বিশ্বকাপে জায়গা করে নিতে চান তারা। ২০২৬ এশিয়া কাপে ‘বি’ গ্রুপে দুই চ্যাম্পিয়ন চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে আছে উজবেকিস্তান। চীন কেবল ৯ বারের এশিয়া কাপ চ্যাম্পিয়নই নয়, ৮বার বিশ্বকাপে উঠে একবার রানার্সআপও হয়েছে। ৩ মার্চ ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে সেই চীনের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে আফঈদাদের মিশন। প্রতিপক্ষ যে শক্তিশালী, কোচ পিটার বাটলার সেটি অকপটে স্বীকার করেছেন। একইসঙ্গে চ্যালেঞ্জ নিতেও মুখিয়ে আছেন তিনি। ‘গ্রুপটা খুবই কঠিন, তবে আমি মুখিয়ে আছি। আমার মনে হয়, এটা মেনে নেওয়া ও উপভোগ করা উচিত।
