সংস্থা: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এলাকায় সাদা পাথর লুটের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকশ কোটি টাকার পাথর অবৈধভাবে তুলে নেওয়ার ঘটনায় প্রশাসন ও রাজনৈতিক মহলের প্রভাবশালী ব্যক্তিরা সরাসরি বা পরোক্ষভাবে জড়িত ছিলেন।
প্রতিবেদনে খনিজসম্পদ অধিদপ্তর, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, গত এক বছরে দায়িত্ব পালন করা চার উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোম্পানীগঞ্জ থানার ওসি এবং বিজিবি কর্মকর্তাদের নাম উঠে এসেছে। এছাড়া স্থানীয় বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ ও এনসিপির অন্তত ৪২ জন নেতা ও ব্যবসায়ীর সম্পৃক্ততার তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
