February 16, 2026
নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ৬০ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার দুপুরে কমিশনের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৭২৭টি।

গত বৃহস্পতিবার ৯ ঘণ্টাব্যাপী ভোটগ্রহণে দেশের ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ পর্যন্ত ঘোষিত ২৯৫টি আসনের বেসরকারি ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ২১০টি আসন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থীরা জয় পেয়েছেন ৭৭টি আসনে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৯টি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *