March 9, 2026
image (10)

পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণার সময় বড় চমকপ্রদ বিষয় ছিল লিটন দাসের দলে থাকা। ওয়ানডে ক্রিকেটে বছর খানেকের বেশি সময় ধরে ভালো করতে পারছেন না তিনি। যে কারণে তার দলে থাকা বা না থাকা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল। শেষ পর্যন্ত পাকিস্তান সিরিজের দলে টিকে যান লিটন। তবে আবারো ওয়ানডেতে নতুন ভূমিকায় দেখা যাবে তাকে।

দলের মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন লিটন। এ নিয়ে প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘আসলে লিটনকে কোনো কিছু (মিডল অর্ডারে ব্যাটিং করাতে) বোঝাতে বা রাজি করাতে হয়নি। আমরা শুধু তাকে বলেছি যে, দলের এই মুহূর্তে এটা প্রয়োজন এবং সে সানন্দে রাজি হয়েছে। লিটন দলের জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত থাকে। সে যখন অধিনায়ক থাকে তখনও যেমন, এখনও ঠিক তেমন। তাকে আলাদা করে রাজি করানোর (মিডল অর্ডারে ব্যাটিং করাতে) প্রয়োজন পড়েনি।’

‘প্রথমত, ৫০ ওভার উইকেটকিপিং করার পর আবার এসে ব্যাটিং ওপেন করা বা টপ অর্ডারে খেলা বেশ কঠিন। দ্বিতীয়ত, লিটন স্পিন বোলিংয়ের বিরুদ্ধে আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। তাই মাঝের ওভারগুলোতে তার উপস্থিতি আমাদের জন্য সহায়ক হবে। মিডল অর্ডার আমাদের একটি দুর্বল জায়গা ছিল, তাই সেখানে তার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমরা কাক্ষিত ফলাফল পাওয়ার আশা করছি।’

‘লিটন যেকোনো পজিশনে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সে এখন তার খেলা নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং দলের প্রয়োজনে যেকোনো ভূমিকা পালন করতে তিনি প্রস্তুত।’

পরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ সহজ হবে না দাবি করে সিমন্স বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, পাকিস্তান এবার আর ৩-০ ব্যবধানে হারতে আসেনি। তারা এই সিরিজে অনেক শক্তিশালী হয়ে ফিরবে এবং আমাদের কঠিন লড়াই দেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *