March 17, 2026
image (14)

ঈদের পর বাংলাদেশের নারী ক্রিকেট দলকে অনুশীলনে ব্যস্ত থাকতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিতের পর দেশে ফিরে অবশ্য ঘাম ঝরাচ্ছে মেয়েরা। পরবর্তী অ্যাসাইনমেন্ট কী, সেটাও জেনে গেল তারা। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ২০২৩ সালের পর এটাই দুই দলের মধ্যকার প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। আর এই প্রথমবার শ্রীলঙ্কা নারী দল বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে।

ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হবে রাজশাহীতে। আর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে সিলেটে। সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে শ্রীলঙ্কার মেয়েরা।

আগামী ২০ এপ্রিল মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের পরের দুই ওয়ানডে ২২ এবং ২৫ এপ্রিল। তিন ওয়ানডে মাঠে গড়াবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে, খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। রাজশাহীতে এই প্রথম কোনো স্বীকৃত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হবে।

ওয়ানডে সিরিজ শেষে ২৬ এপ্রিল রাজশাহী থেকে সিলেট চলে যাবে দুই দল। এরপর ২৮ এপ্রিল টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৩০ এপ্রিল ও ২ মে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ। ৩ মে বাংলাদেশ ছাড়বে লঙ্কানদের বহর। সবগুলো ম্যাচট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *