March 26, 2026
image (14)

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।এই আনুষ্ঠানিকতা শেষে দলের পক্ষ থেকে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ সহ বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *