April 25, 2026
image (8)

রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অন্ত্রের মধ্যে সম্পর্ক কোনো গোপন বিষয় নয়। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জানতে পেরেছেন যে, আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার সিংহভাগই অন্ত্রের ব্যাকটেরিয়ার মধ্যে বাস করে। বলা হয়ে থাকে যে, রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রায় ৭০ শতাংশই অন্ত্রের প্রাচীরের মধ্যে অবস্থিত। সুতরাং, রোগের প্রতি শরীরের সংবেদনশীলতা কমাতে সর্বদা ভালো হজম স্বাস্থ্য এবং একটি সুস্থ অন্ত্র বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রোবায়োটিক পানীয় হলো অন্ত্রের জন্য সেরা উপকারী খাবার, যা সংক্রমণের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে এবং রোগকে দূরে রাখতে সাহায্য করে। কয়েকটি প্রোবায়োটিক পানীয়ের কথা জেনে নিন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে-

অ্যাপেল সাইডার ভিনেগার ওজন কমানো এবং ভালো হজমসহ অসংখ্য স্বাস্থ্য উপকারিতার জন্য পরিচিত। এই মিষ্টি অ্যাপেল সাইডার ভিনেগার চা ভালো প্রোবায়োটিক্সে ভরপুর, যা ভেতর থেকে অন্ত্রকে শক্তিশালী করে এবং অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। নিয়মিত এবং পরিমিত এই চা পান করলে তা আপনার হজমস্বাস্থ্য ভালো রাখবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করবে।

দই আরেকটি চমৎকার উপাদান যা একটি স্বাস্থ্যকর এবং প্রাকৃতিক প্রোবায়োটিক হিসেবে বিবেচিত হয়। দইকে মিষ্টি এবং সুস্বাদু লাচ্ছিতে রূপান্তরিত করলে কেমন হয়? আপনি খুব সহজেই বাড়িতে লাচ্ছি তৈরি করে খেতে পারবেন। তবে ভুলেও বাইরে খোলা দোকান থেকে লাচ্ছি কিনে খেতে যাবেন না। তাতে উপকারের বদলে অপকার বেশি হতে পারে।

বাটারমিল্ক সার্বিক সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত সুপারিশকৃত একটি পানীয়। এর মধ্যে বেশ কিছু শীতলকারী এবং হজম সহায়ক গুণ রয়েছে, যে কারণে এটি গ্রীষ্মকালে পান করার জন্য সেরা স্বাস্থ্যকর পানীয়। নিয়মিত বাটারমিল্ক খেলে তা আপনার হজমক্ষমতা উন্নত করে রোগ প্রতিরোধ ব্যবস্থা অনেকটাই জোরদার করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *