June 27, 2026
Screenshot 2026-05-14 165810

নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইসিসি’র এপ্রিল মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানা। কিউইদের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট শিকার করে তিনি দলকে ২-১ ব্যবধানে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫টি উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিংয়ের পাশাপাশি ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন এই ২৩ বছর বয়সী পেসার। এমন অর্জনের প্রতিক্রিয়ায় নাহিদ রানা জানান, বিশ্বমানের প্রতিপক্ষের বিপক্ষে এমন পারফরম্যান্স তার কাছে অত্যন্ত বিশেষ এবং এই স্বীকৃতি তার ক্যারিয়ারের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। সবশেষ গত বছর এপ্রিল মাসে মেহেদী হাসান মিরাজের পর প্রথম বাংলাদেশি পুরুষ ক্রিকেটার হিসেবে আইসিসি’র এই মাসিক পুরস্কার জিতলেন তিনি। মার্সিবল ফর্মে থাকা এই পেসার মার্চ মাসেও পাকিস্তানের বিপক্ষে সমান ৮ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। টিম ম্যানেজমেন্ট এবং সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রানা ভবিষ্যতে দলের জন্য আরও বড় অবদান রাখার আশা ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *