June 13, 2026
image (11)

রাজধানী ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এতে গরমের প্রভাব অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা আগের দিনের তুলনায় কিছুটা কমতে পারে। ফলে ভ্যাপসা গরম পুরোপুরি না কমলেও তাপমাত্রা সামান্য কমায় কিছুটা স্বস্তি আসতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ সময়ে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ (শনিবার) সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৮৯ শতাংশ। এ ছাড়া, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল (শুক্রবার) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *