August 1, 2026
image (72)

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বৈঠক সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যদের ইতোমধ্যে অবহিত করা হয়েছে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, সদ্য শূন্য হওয়া রাষ্ট্রপতির পদে নতুন নিয়োগের বিষয়টি বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হবে। যদিও প্রার্থী চূড়ান্ত করার ক্ষমতা প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত করার সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রপতি পদে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, একজন সাবেক সচিব, কয়েকজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। এছাড়া বৈঠকে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘাতসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *