August 20, 2026
image (1)

কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আঞ্জুমানপাড়া-ফাইসাখালী এলাকায় বালুখালী ও পালংখালী বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করে। বিজিবি জানায়, থার্মাল ইমেজিংয়ের মাধ্যমে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে ৭ থেকে ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখা যায়। তাদের চ্যালেঞ্জ করা হলে তারা পাঁচটি বস্তা ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটক করতে অভিযান চালানো হলেও তাদের সন্ধান মেলেনি। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানিয়েছেন, ইয়াবা পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *