August 24, 2026
image (49)

দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনকে আধুনিক চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ একটি অ্যাম্বুলেন্স দিয়েছে এনসিসি ব্যাংক পিএলসি। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি ঢাকার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাম্বুলেন্সের চাবি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের হাতে তুলে দেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংকের চেয়ারম্যান বলেন, শিক্ষা, চিকিৎসা, কৃষি, পরিবেশ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাংক বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন অ্যাম্বুলেন্সটি বিশেষ করে হৃদ্‌রোগীদের জরুরি চিকিৎসাসেবা ও দ্রুত হাসপাতালে স্থানান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। জিয়া হার্ট ফাউন্ডেশনের জন্য এই সহায়তা উত্তরাঞ্চলের মানুষের জরুরি হৃদ্‌রোগ চিকিৎসাসেবা আরও সহজ ও কার্যকর করতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *