দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনকে আধুনিক চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ একটি অ্যাম্বুলেন্স দিয়েছে এনসিসি ব্যাংক পিএলসি। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি ঢাকার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাম্বুলেন্সের চাবি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের হাতে তুলে দেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংকের চেয়ারম্যান বলেন, শিক্ষা, চিকিৎসা, কৃষি, পরিবেশ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাংক বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন অ্যাম্বুলেন্সটি বিশেষ করে হৃদ্রোগীদের জরুরি চিকিৎসাসেবা ও দ্রুত হাসপাতালে স্থানান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। জিয়া হার্ট ফাউন্ডেশনের জন্য এই সহায়তা উত্তরাঞ্চলের মানুষের জরুরি হৃদ্রোগ চিকিৎসাসেবা আরও সহজ ও কার্যকর করতে সহায়ক হবে।
