গ্রাহকদের দেশি ও আন্তর্জাতিক লেনদেনের সুবিধা দিতে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ চালু করেছে সিটি ব্যাংক। নতুন এ ক্রেডিট কার্ডটি জামানতভিত্তিক ও জামানতবিহীন—দুই ধরনের সুবিধাতেই পাওয়া যাবে। ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যৌথভাবে কার্ডটির উদ্বোধন করেন সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ এবং আমেরিকান এক্সপ্রেস ব্যাংকিং করপোরেশনের দক্ষিণ এশিয়া ও ফ্রেঞ্চ টেরিটরিস অঞ্চলের গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসের পরিচালক কুরুশ দাস্তুর ও দক্ষিণ এশিয়া অঞ্চলের নেটওয়ার্ক পার্টনারশিপসের সিনিয়র ম্যানেজার পুনিত মাথুর। অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুর রহমান, কাজী আজিজুর রহমান ও মাহিয়া জুনেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটি ব্যাংক জানায়, নতুন কার্ডটি গ্রাহকদের স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে লেনদেনের সুযোগ আরও বিস্তৃত করবে।
