September 19, 2026
EB 2

মানিকগঞ্জের ঘিওরে খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরিবারের ছয় সদস্য। এই সুযোগে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে পয়লা ইউনিয়নের বাইলজুরী এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, দুপুরের খাবারে অজ্ঞাতনামা কোনো চেতনানাশক দ্রব্য মেশানোর কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বাড়িটি ফাঁকা হয়ে যায়। এ সুযোগে দুর্বৃত্তরা ফটক ও ঘরের তালা ভেঙে আলমারি ও অন্যান্য আসবাব তছনছ করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরিবারের দাবি, চোরেরা নগদ ১ হাজার ১০০ টাকা, প্রায় ৯ ভরি ৬ আনা ওজনের দুই জোড়া রুপার নূপুর ও তিনটি আংটি নিয়ে গিয়েছে।

ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যদের অসুস্থতা ও চুরির ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *