October 3, 2026
WhatsApp Image 2026-10-02 at 7.27.54 PM (1)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে মামলা দায়েরের কয়েক ঘণ্টার মাথায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে হেফাজতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। ডিএমপির ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবি সদস্যরা তার বাসায় অবস্থান করছেন এবং তিনি নামাজ পড়েই তাদের সঙ্গে যাবেন।

শুক্রবার সকালে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় এই মামলাটি করেন। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ১০ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছেন।

গত বৃহস্পতিবার মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ সদস্যের একটি দল সপরিবারে ঢাকায় ফেরেন। অতিরিক্ত যাত্রীর চাপের কারণে বিমানবন্দরে লাগেজ ও ট্রলি পেতে ভোগান্তি তৈরি হলে কর্মীদের সঙ্গে কথাকাটাকাটি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের অনুরোধে বিমানবন্দরের নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *