রাতের খাবারে গরম স্যুপ আর রুটি অনেকেরই পছন্দ। তবে একই ধরনের স্যুপ খেতে খেতে একঘেয়েমি আসতে পারে। স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন নারকেলের দুধের স্যুপ। আদা, রসুন ও গোলমরিচের স্বাদে এই স্যুপ হবে সুস্বাদু। বানাতেও লাগবে খুব কম সময়।
উপকরণ
নারকেলের দুধ ১ কাপ
অলিভ অয়েল ১ টেবিল চামচ
পেঁয়াজকুচি ২ টেবিল চামচ
রসুনকুচি ১ চা-চামচ
আদাকুচি ১ চা-চামচ
হলুদগুঁড়ো আধা চা-চামচ
সবজির স্টক ২ কাপ
নুন ও গোলমরিচ স্বাদমতো
লেবুর রস ১ চা-চামচ
প্রণালী
একটি প্যানে অলিভ অয়েল গরম করে পেঁয়াজ, রসুন ও আদাকুচি দিয়ে হালকা ভেজে নিন। এ বার হলুদগুঁড়ো দিয়ে নেড়ে সবজির স্টক ঢেলে দিন। ৮-১০ মিনিট ফুটতে দিন। এর পর নারকেলের দুধ মিশিয়ে অল্প আঁচে আরও ৩-৪ মিনিট রান্না করুন। সব শেষে নুন, গোলমরিচ ও লেবুর রস মিশিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন নারকেলের দুধের সুস্বাদু স্যুপ। সঙ্গে রাখতে পারেন রুটি বা টোস্ট।
