November 13, 2026
WhatsApp Image 2026-11-13 at 8.08.33 AM

বাংলাদেশ ও ভারতের মধ্যে পরিকল্পিত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকায় ১৭ ও ১৮ নভেম্বর দুই দেশের মধ্যে এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সময়সূচি না মেলার কারণে ভারত গত সপ্তাহে কূটনৈতিক পত্র দিয়ে ঢাকার বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে। ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সংলাপটি দুই পক্ষের সম্মতিতে আয়োজন করা হচ্ছিল। কিন্তু এখন সংলাপ স্থগিত হয়ে যাওয়ায় এ বছর বৈঠকটি হওয়ার সম্ভাবনা খুব কম।

দুই দেশের কনস্যুলার সংলাপকে সামনে রেখে ৩ নভেম্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পুশ ইনের অপপ্রয়াস বন্ধ, শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে যাতে আলোচনা করা হয়, সে বিষয়ে মত এসেছিল।

২০১৭ সালে শুরুর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এ নিয়ে চারবার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ সংলাপ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *