October 10, 2026
EB 1

রাঙামাটির সাজেকে সড়ক অবরোধ কর্মসূচির সময় পরিবর্তন করল সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। শনিবার দুপুরের পরিবর্তে আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরু হবে বলে জানিয়েছে সংগঠন দুটি।

সংগঠনগুলির অভিযোগ, সাজেকে সশস্ত্র তৎপরতা ও স্থানীয় বাসিন্দাদের হুমকি দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার মাচালং উজো বাজারে বিক্ষোভ ও সমাবেশের পর অবরোধের ঘোষণা করা হয়। তবে অভিযোগ অস্বীকার করেছে জনসংহতি সমিতি (জেএসএস)। ইউপিডিএফও অবরোধে তাদের চাপের অভিযোগ অস্বীকার করে কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে।

এদিকে, সাজেকে আটকে থাকা পর্যটকদের নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় শনিবার সকাল ১০টার দিকে বাঘাইহাটের উদ্দেশে রওনা করানো হয়েছে বলে জানিয়েছেন বাঘাইছড়ির উপজেলা নির্বাহী আধিকারিক আমেনা মারজান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *