April 6, 2026
image (13)

গরমে প্রাণ জুড়াতে চাই শরবত। তবে প্যাকেটের ইনস্ট্যান্ট শরবত বা রাস্তার পাশের খোলা শরবত খাওয়া চলবে না একদমই। কারণ এগুলো অস্বাস্থ্যকর হওয়ার ভয় থাকে। এর বদলে বাড়িতে তৈরি শরবত খাওয়া যেতে পারে। বাড়িতে তো তেঁতুল থাকেই, তার সঙ্গে কয়েকটি উপকরণ মিশিয়ে ঝটপট তৈরি করতে পারবেন সুস্বাদু তেঁতুলের শরবত। চলুন জেনে নেওয়া যাক তেঁতুলের টক-মিষ্টি শরবত তৈরির রেসিপি-

তেঁতুল পানিতে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর ভালো করে কচলে নিন। এবার তা ছেঁকে তেঁতুলের ঘন ক্বাথ বের করে নিন। জগে তেঁতুলের ক্বাথ, চিনি, বিট লবণ, জিরা গুঁড়া ও পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পরিবেশন সময় বরফ ও পুদিনা পাতা মিশিয়ে পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *