জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে বেশ কিছু ছিঁচকে চুরির অভিযোগের প্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিতে যথাযথ করণীয়, প্রতিকার ও প্রতিরোধমূলক নানা উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
বন্দর ভবনে চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও সেরিন) এবং বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডারসহ সংশ্লিষ্টদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা বিশ্লেষণ ও ভবিষ্যৎ ঝুঁকি বিবেচনা করে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ এবং পরিকল্পনা নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ক্র্যাপ জাহাজে কঠোর নজরদারির অংশ হিসেবে চুরি রুখতে জরিমানা ও কঠোর তদন্তের বিধান এবং কোস্ট গার্ডকে সময়মতো জাহাজের আগমনের তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
