September 23, 2026
WhatsApp Image 2026-09-23 at 11.04.52 AM

ঢাকায় চলন্ত অবস্থায় মেট্রোরেলের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তার স্বার্থে প্রায় ২৬ মিনিট উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ) সকালে চলন্ত অবস্থায় একটি ট্রেনের দরজা খুলে যাওয়ার ঘটনার পর যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে।

জানা যায়, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রেনের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যায়। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে সকাল ৭টা ৩৭ মিনিট থেকে ৮টা ৩ মিনিট পর্যন্ত (প্রায় ২৬ মিনিট) পুরো রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়।

পরবর্তীতে ত্রুটি মেরামত করে ট্রেন চলাচল পুনরায় চালু করা হলেও সকাল থেকে উভয়মুখী রুটে ট্রেন চলাচলে ধীরগতি এবং সময়সূচি বিপর্যয় দেখা দেয়। নির্ধারিত সময়ে ট্রেনগুলো প্ল্যাটফর্মে পৌঁছাতে না পারায় মিরপুর-১০, শেওড়াপাড়া, আগারগাঁও এবং ফার্মগেটসহ বিভিন্ন স্টেশনে অফিসগামী যাত্রী ও শিক্ষার্থীদের অতিরিক্ত ভিড় তৈরি হয় এবং চরম ভোগান্তির সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *