শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে আজ শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিন হলেও সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রয়েছে। চালু রয়েছে ব্যাংকের কাজকর্মও।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর নবমী, ২১ অক্টোবর বিজয়া দশমী এবং ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ছুটি মিলবে। তবে ছুটি শুরুর আগে আজ শনিবার অফিস ও ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছুটিতেও চালু জরুরি পরিষেবা
টানা ছুটির মধ্যেও বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, জরুরি চিকিৎসা, টেলিফোন, ইন্টারনেট, ডাক ও বন্দর পরিষেবার মতো জরুরি কাজ চালু থাকবে। পরিচ্ছন্নতা এবং অন্যান্য অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাও দায়িত্ব পালন করবেন। ব্যাংকের কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আজ ব্যাংক খোলা রাখা হয়েছে।
