April 2, 2026
sdas

বাজার মূলধন বেড়েছে প্রায় ১৬ হাজার কোটি টাকা তবে কমেছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ। দাম বাড়া এবং দাম কমার তালিকায় প্রায় সমান সংখ্যক প্রতিষ্ঠান রয়েছে। তবে বড় মূলধনের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় বাজার মূলধন বড় অঙ্কে বেড়ে গেছে। চার সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৩২ হাজার ৭৯৯ কোটি টাকা। বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ৬ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩২ শতাংশ। আগের সপ্তাহে এ সূচক বাড়ে ৯ দশমিক শূন্য ৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৮ শতাংশ। এছাড়া ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ৭ দশমিক ৯৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ।

আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১৩ দশমিক ৮২ পয়েন্ট বা এক দশমিক ২২ শতাংশ। সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে রবির শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১০ কোটি ৭৩ লাখ টাকা, যা মোট লেনদেনের ২ দশমিক ৫৫ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৮ কোটি ৮১ লাখ টাকা। প্রতিদিন গড়ে ৮ কোটি ৪৪ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *