February 13, 2026
WhatsApp Image 2025-02-17 at 11.55.10 AM

বাজারের অধিকাংশ দোকানে নেই বোতলজাত সয়াবিন তেল। এক সপ্তাহের ব্যবধানে সরকার দুই দফা বৈঠক করেছে ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী কোম্পানিগুলোর প্রতিনিধির সঙ্গে। তাতেও মিলছে না যৌক্তিক কোনো কারণ কিংবা সমাধান। দোকান ঘুরে শুধু দুটি দোকানে তেল পাওয়া গেলোও। তা নিয়মিত ক্রেতার বাইরে সাধারণ ক্রেতাদের কাছে সেই তেল বিক্রি করছেন না বিক্রেতা। খুচরা ও পাইকারি বিক্রেতারা বলছেন, কোম্পানি ওইসব পণ্য তেল দেওয়ার শর্তে আমাদের দিচ্ছে, যা পুরোপুরি বেআইনি। এ পরিস্থিতি একমাস ধরে বেশি চলছে ঢাকাসহ দেশের সব এলাকায়। যদিও চার মাস আগে থেকেই শুরু হয় এ সংকট। তেলের সংকট কখনো কম, কখনো প্রকট হচ্ছে, আবার কোথাও কম হলেও কোথাও খুব বেশি।

কিন্তু তারপরেও এ পরিস্থিতি খুব বেশি আমলে নেয়নি সরকার। ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেও কাজের কাজ কিছুই হয়নি। মূলত বোতলজাত তেলের এই সংকট প্রায় চার মাস ধরে চলছে। এরপর সরকার সয়াবিন তেল আমদানিতে শুল্ক-কর কমায়। যাতে আগের চেয়ে প্রতি লিটারে ১১ টাকা কম খরচ হচ্ছে তেল আমদানিতে। ভোজ্যতেল সংকট নিয়ে কয়েকদিন ধরে গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন না কোম্পানিগুলোর প্রতিনিধিরা। এর মধ্যে রোববার হঠাৎ একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এতে বলা হয়েছে, আসন্ন পবিত্র রমজান সামনে রেখে বাজারে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ভোজ্যতেল সরবরাহ করা হচ্ছে। তাই রমজানে বাজারে ভোজ্যতেল সরবরাহে কোনো সংকটের আশঙ্কা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *