April 1, 2026
WhatsApp Image 2025-06-23 at 4.14.10 PM

এখন থেকে মোবাইল ফোনেই জানা যাবে সারা দেশের খুচরা বাজার দর। সোমবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলীম আক্তার খান ‘বাজারদর’ শীর্ষক এ মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন উদ্বোধন করেছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাহিদার ভিত্তিতে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপটি তৈরি করে দিয়েছে ড্যাফোডিল ইনিস্টিটিউট অব আইটি। যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেই ডাউনলোড করা যাবে বাজারদর অ্যাপ।

ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে অফলাইনেও ব্যবহারের সুযোগ রাখা হয়েছে বাজারদর অ্যাপে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অ্যাপে প্রতিদিনের খুচরা বাজার দরের তথ্য সরবরাহ করবে সংস্থাটি। এ সময় মহাপরিচালক আলীম আখতার খান বলেন, পণ্য প্রকৃত সর্বোচ্চ দাম ভোক্তার জানা থাকলে ধীরে ধীরে এ সংক্রান্ত প্রতারণা কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *