July 23, 2026
EB 2

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে বিভিন্ন অভিযোগে ৫৬টি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৩৮, ওয়ারীতে ১০৪, মতিঝিলে ৪৯, তেজগাঁওয়ে ৭৪, মিরপুরে ৮৩, গুলশানে ৩৮, উত্তরা বিভাগে ৩৫ এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ৪ জন রয়েছেন।

ডিএমপি জানায়, অভিযানে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, ৩ হাজার ৭৫৫টি ইয়াবা বড়ি, ৯ কেজির বেশি গাঁজা, ৭ গ্রাম হেরোইন, একটি চাকু, পাঁচটি মোবাইল, একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *