February 13, 2026
rfdred

শিশুদের মধ্যে শীতকালীন ডায়রিয়া বেড়ে গেছে। প্রতিদিন গড়ে ৬৭৫ শিশু ডায়রিয়া নিয়ে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের মহাখালীর হাসপাতালে ভর্তি হচ্ছে। এদের বড় অংশ রোটাভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত। আইসিডিডিআরবির চিকিৎসক ও গবেষকেরা বলছেন, রোগীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি। নভেম্বর থেকে এ পর্যন্ত ১৫টি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল দুপুরে আইসিডিডিআরবির মহাখালীর হাসপাতালে গিয়ে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা, রাজধানীর আশপাশ এলাকা এবং অন্যান্য জেলার শিশুরাও ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছে।

মহিমা আক্তার বলেন, গত মঙ্গলবার থেকে তাঁর মেয়ের জ্বর, বমি ও ডায়রিয়া দেখা দেয়। স্থানীয় একজন চিকিৎসক স্যালাইন, প্যারাসিটামল ও অ্যান্টিবায়োটিকের পরামর্শ নেন। তাতে কাজ হয়নি। শিশুটি দুর্বল হতে থাকে। আইসিডিডিআরবির বিজ্ঞানী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন ধরনের ডায়রিয়া নিয়ে শিশুরা হাসপাতালে আসছে। এর মধ্যে রোটাভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত শিশু বেশি। এতে শিশুর ঘন ঘন পায়খানা হয়। পায়খানার রং কিছুটা দুধের মতো সাদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *