February 13, 2026
hjdfjkg

পঞ্চগড়ে দু’দিন পরে আবারো দিন ও রাতের তাপমাত্রা কমেছে। ফলে আবারো শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝলমলে রোদে স্বস্তি ফিরেছে জনজীবনে।

আর শৈত্যপ্রবাহের ফলে প্রতিদিন বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে কনকনে কাঁপানো শীত অনুভূত হয়। এতে রিকশা ভ্যান চালকসহ খেটে খাওয়া মানুষ দুর্ভোগে পড়ে। মঙ্গলবার আবারো শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *