February 12, 2026
WhatsApp Image 2025-03-27 at 10.58.32 AM

চালের বাজারে অস্থিরতা কাটছেই না, বাড়ছে দাম। মাসের ব্যবধানে মান ও জাতভেদে ৫০ কেজির চালের বস্তায় ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। তবে সরকারি ভোগ্যপণ্য বিতরণকারী প্রতিষ্ঠান টিসিবি তথ্য বলছে, মাসের ব্যবধানে চালের দাম বাড়েনি। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা ভারতীয় চালের দাম কিছুটা কমলেও মৌসুমের শেষ দিকে হওয়ায় দেশীয় চালের দাম বাড়ছে। দেশীয় চালের পাশাপাশি রয়েছে ভারতীয় চালের সরবরাহ।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাইকারিতে সব ধরনের চালের দাম বেড়েছে। ৫০ কেজির ইরি চালের বর্তমান দাম ২ হাজার ৪৫০ টাকা। এক মাস আগে ছিল ২ হাজার ৪০০ টাকা। বাজারে বর্তমানে ৫০ কেজির পাইজাম সেদ্ধ চাল বিক্রি হচ্ছে ২ হাজার ৯৫০ টাকায়। এক মাস আগে এসব চালের বস্তার দাম ৫০ টাকা কম ছিল। চাক্তাই পাইকারি বাজারের ব্যবসায়ী এবং চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বলেন, ‘বোরো মৌসুমের নতুন চাল বাজারে আসতে ২০ দিন থেকে এক মাস সময় লাগবে। সবসময় বছরের এ সময় দেশীয় চালের দাম বাড়তির দিকে থাকে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *