February 13, 2026
WhatsApp Image 2025-05-14 at 12.39.33 PM

রাজবাড়ী নদীবেষ্টিত জেলা হলেও বর্ষা মৌসুম ছাড়া প্রায় সারা বছরই পানিশূন্য থাকে এখানকার বিভিন্ন নদী ও খাল-বিল। শুষ্ক মৌসুমে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। যার কারণে একদিকে যেমন নদী ও খাল-বিলে কমেছে দেশীয় প্রজাতির মাছ, তেমনি অন্যদিকে উন্মুক্ত জলাশয়ের পানির সুবিধা না পেয়ে কৃষিকাজে ভূগর্ভস্থ পানির ব্যবহারে বাড়ছে উৎপাদন খরচ। নদী বেষ্টিত জেলা হলেও রাজবাড়ী কৃষি প্রধান জেলা হিসেবেই বিবেচিত। এই জেলার ৪ উপজেলার মধ্যে পদ্মা নদী এবং অন্যান্য উপজেলা মধ্যে গড়াই, হড়াই, চন্দনা, চত্রা নদীসহ প্রবাহমান রয়েছে ছোট-বড় অসংখ্য খাল-বিল।

নদী ও খালগুলো ভালোভাবে খনন করে পানি রাখার ব্যবস্থা করলে সেচের জন্য ভালো হতো এবং ফসলও ভালো ফলাতে সুবিধা হতো। শ্যালো মেশিনে ঠিকমতো পানি ওঠে না। এখন যে পানি উঠছে তাতে এক লিটার তেলে ৫ শতাংশ জমি ভেজানো যায়। এভাবে পানি দিয়ে পোষায় না। পানি ঠিকমতো না দিতে পারায় সার ডাবল দিতে হয়। যার কারণে খরচ বেড়ে যাচ্ছে। খালগুলো গভীর করে খনন করে নদীর সঙ্গে যুক্ত করলে পানি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *