August 29, 2026
image (4)

টানা কয়েক দফা দাম বাড়ার পর দেশের বাজারে সোনার দাম একধাপে ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২৫ আগস্ট সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছিল। একই সঙ্গে দেশের বাজারে রুপার দামও কমেছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩০৭ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকা। চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে প্রতি ভরি ২ লাখ ৮৬ হাজার টাকা হয়েছিল। এদিকে বিশ্ববাজারেও সম্প্রতি সোনার দামে বড় পতন হয়েছে। গতকাল একদিনে প্রতি আউন্স সোনার দাম প্রায় ১৫৫ ডলার কমে যায় এবং রুপার দাম কমে ৩ ডলারেরও বেশি। গোল্ড প্রাইস ডটঅর্গের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৪৫৫ ডলার, যা গত ২৫ আগস্টের দামের তুলনায় প্রায় ১৭০ ডলার কম। বিশ্ববাজারে মূল্য কমার প্রভাবেই দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *