রাজধানীর ধানমন্ডিতে ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৬৮) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার সকালে ৯/এ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। ঘটনায় নিহতের ছেলে তাহসিন আরিফ (৩০)-কে আটক করেছে পুলিশ।
ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান জানান, ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল ছয়টার মধ্যে তাহসিন তাঁর মাকে একাধিকবার ছুরিকাঘাত করেন। গৃহকর্মী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পাওয়া যায়। গুরুতর রক্তক্ষরণের জেরে ওই নারীর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য দেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
