August 4, 2026
EB 1

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের জেরে রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে মঙ্গলবার বিকেলে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।

বিকেল সোয়া ৫টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠের সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর আগে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকে কেন্দ্র করে দুই সংগঠনের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন।

সকালের ঘটনার পর থেকেই আলিয়া মাদ্রাসার সামনে উত্তেজনা বিরাজ করছিল। বিকেলে পরিস্থিতির অবনতি হলে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *