September 7, 2026
EB 1

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর বাজারসংলগ্ন সুরমা নদীতে শনিবার অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় জমান হাজারও মানুষ। কিশোরগঞ্জের পাশাপাশি হবিগঞ্জ ও নেত্রকোনা থেকেও দর্শনার্থীরা আসেন।

ধনপুর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ১২টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার শাপলা বয়েজ ক্লাবের নৌকা। তারা ধনপুর ঘোষপাড়ার হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হয় ‘সোনার হরিণ’। দ্বিতীয় স্থানাধিকারী দল পায় ‘রূপার ময়ূর’ এবং তৃতীয় স্থানাধিকারী দলের হাতে তুলে দেওয়া হয় একটি এলইডি টিভি।

হাওরাঞ্চলের মানুষের জীবনযাত্রার সঙ্গে নৌকার সম্পর্ক দীর্ঘদিনের। বর্ষায় নৌকাই হয়ে ওঠে সেখানকার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। ফলে সুরমার এই নৌকাবাইচ বিনোদনের পাশাপাশি হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্য ধরে রাখারও একটি প্রয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *