September 7, 2026
Screenshot 2026-09-07 125354

দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে ৬০ থেকে ৭০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী। রোববার রাত ১০টার দিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বলে স্থানীয় সূত্র ও বিজিবি জানিয়েছে। সীমান্তের ২৮৯/৫১এস ও ২৮৯/৫৬এস সীমানা পিলার থেকে প্রায় ২০–৩০ গজ দূরে ভারতের নিচা গোবিন্দপুর এলাকায় ওই ব্যক্তিরা বিচ্ছিন্নভাবে অবস্থান করছেন। বিষয়টি জানতে পেরে বিজিবি স্থানীয়দের সহযোগিতায় সীমান্তে অবস্থান নেয় এবং বিএসএফের চেষ্টা ঠেকিয়ে দেয়। দাউদপুর বিজিবি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মাহাবুবুর রহমান জানান, বিজিবির বাধার কারণে একজনকেও বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বিজিবি, গ্রাম পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থানে রয়েছেন। স্থানীয়দের পক্ষ থেকেও সীমান্ত পাহারায় সহযোগিতার কথা জানানো হয়েছে। সীমান্তে এমন পরিস্থিতিতে বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *