August 11, 2026
image (89)

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনকারীদের আত্মত্যাগ ও এর তাৎপর্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি জানান, পর্যায়ক্রমে জাতীয় জাদুঘরসহ দেশের অন্যান্য জাদুঘরেও শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ইতিহাস ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সরাসরি জানার সুযোগ পাবে।

তথ্য উপদেষ্টা বলেন, উদ্বোধনের পর জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের ব্যাপক চাপ তৈরি হওয়ায় ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। জাদুঘরটি নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কারণে উদ্বোধনের পর বিপুলসংখ্যক দর্শনার্থী সেখানে ভিড় করেন।

তবে বর্তমানে এসব সমস্যা অনেকটাই সমাধান করা হয়েছে এবং জাদুঘরের ব্যবস্থাপনাও গুছিয়ে আনা হয়েছে বলে জানান তিনি। সরকারি এই উদ্যোগের মাধ্যমে স্কুলশিক্ষার্থীদের জাদুঘর পরিদর্শনে উৎসাহিত করার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও মানুষের আত্মত্যাগ সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *