July 30, 2026
EB 1

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে প্রবেশের সময় তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেন।

প্রতিবন্ধীদের কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে সমাজের মূলধারায় যুক্ত করার লক্ষ্যেই তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে বলে খবর। নিয়োগপ্রাপ্তরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।

এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী নীলা খাতুনকে মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে এবং আয়শা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী হাসমত আলী সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তিনজনই খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *