November 12, 2026
EB 2

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. মজিদ আলী (৬৮) নামের এক বন্দীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কারা সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মজিদ আলী। পরে রাত একটার দিকে তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কোন মামলায় তিনি কারাবন্দী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *