April 2, 2026
WhatsApp Image 2025-03-29 at 12.04.52 PM

ঈদের আগে শেষ সময়ে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন বন্দর নগরীর বাসিন্দারা। নগরের অভিজাত বিপণিবিতানগুলো ছাড়িয়ে ফুটপাতেও উপচেপড়া ভিড় ঈদ কেনাকাটা করতে আসা মানুষের। তুন কাপড়-জুতা-কসমেটিকস থেকে শুরু করে গৃহস্থালি পণ্যের পসরা বসেছে নগরের ফুটপাতজুড়ে। নগরীর ব্যস্ততম এলাকা নিউ মার্কেট, রিয়াজ উদ্দিন বাজার, তামাকুমন্ডি লেন, জহুর হকার মার্কেট, আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টার, জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজা, সানমার ওশ্যান সিটি, চট্টগ্রাম শপিং কমপ্লেক্স, ইপিজেড এলাকার বে-শপিং কমপ্লেক্স ঘিরে বসেছে ফুটপাতের ঈদ বাজার।

রমজানের শেষ সময়ে কম আয়ের মানুষজন ফুটপাতের দোকান থেকে ঈদের কেনাকাটা সারছেন। একপাশে শীতাতপ নিয়ন্ত্রণ কাপড়, জুতা, প্রসাধনের দোকান। অন্যপাশে রাস্তার ধারে ত্রিপলের সামিয়ানার নিচে বসেছে ফুটপাতের বাজার। ফরিদ বলেন, যারা সামর্থ্যবান তারা বড় মার্কেট থেকে ঈদের কেনাকাটা করেন। যাদের আয় কম, তারা পরিবারের ঈদের কেনাকাটা ফুটপাত থেকেই করেন। স্বাভাবিক সময়ে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বেচাকেনা চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *