জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পাটশিল্পের কাঁচামাল কাঁচা পাটের ওপর আরোপিত শূন্য দশমিক ৫ শতাংশ উৎসে কর (টিডিএস) প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন।
একই সঙ্গে পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর করপোরেট কর পরিশোধের নির্ধারিত সময়সীমা যৌক্তিকভাবে বাড়ানো, রপ্তানি ও উৎপাদন ব্যয় কমাতে বিভিন্ন কর সুবিধা এবং শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এসব দাবি ও প্রস্তাব তুলে ধরেন সংগঠনটির নেতারা।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় পাটশিল্প ক্রমেই প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে। বিশেষ করে কাঁচা পাটের ওপর শূন্য দশমিক ৫ শতাংশ অতিরিক্ত উৎসে কর আরোপ করায় শিল্পের নগদ অর্থপ্রবাহে চাপ তৈরি হচ্ছে।
