জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ছোট ফেনী নদী যেন এক অদৃশ্য গ্রাস। প্রতিদিনই গিলে খাচ্ছে মানুষের ঘর, জমি, রাস্তা, এমনকি প্রিয়জনের কবরও। চলমান বর্ষায় টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে ফেনী ও নোয়াখালীর নদীতীরবর্তী জনপদে ভয়াবহ আকার নিয়েছে নদীভাঙন।
প্রতিটি জোয়ার-ভাটার সঙ্গে নদীগর্ভে হারিয়ে যাচ্ছে বহু বছরের গড়ে তোলা বসতি। সোনাগাজীর চর গোপালগাঁও গ্রামের ষাটোর্ধ্ব আবুল কাশেম গত এক বছরে তিনবার হারিয়েছেন নিজের ঘর। এখন কোনোরকমে একটি ছাউনি তুলে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বসবাস করছেন। চলমান বর্ষায় টানা বৃষ্টি ও উজানের পানির চাপে ফেনীর ছোট ফেনী, ফেনী ও কালীদাস পাহালিয়া নদীর তীরজুড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, সড়ক ও বিভিন্ন স্থাপনা।
