February 13, 2026
WhatsApp Image 2025-04-22 at 11.27.16 AM

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় একমাস ধরে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। গরমে পানির স্তর নেমে যাওয়া, বিদ্যুতের লোডশেডিং ও লো ভোল্টেজের কারণে পানির পাম্প চালাতে না পারায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। এতে পৌর শহরে বসবাসকারী কয়েক হাজার গ্রাহককে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রায়পুর পৌরসভার ৯টি ওয়ার্ডে অর্ধলক্ষাধিক মানুষের বসবাস। এখানে পানির গ্রাহক প্রায় ২৫ হাজার। এর জন্য প্রতিদিন ২৫ লাখ লিটার পানির চাহিদা রয়েছে। পাম্প দিয়ে উচ্চ জলাধারে এ পানি উত্তোলন করতে হলে বিদ্যুতের ৪২০ ভোল্টেজ প্রয়োজন।

কিন্তু এক মাস ধরে ৩৬০-৭০ ভোল্টেজ পাওয়া যাচ্ছে। এতে প্রতিদিন ৭-৮ লাখ লিটার পানি সরবরাহ করা সম্ভব হয়। পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং বিদ্যুতের লো ভোল্টেজের কারণে চাহিদা মতো পানি উত্তোলন করা যাচ্ছে না। রায়পুর পৌরসভার ওয়াটার সুপারের দায়িত্বে থাকা প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, গরমের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং বিদ্যুতের লো ভোল্টেজের কারণে চাহিদা মতো পানি উত্তোলন করা যাচ্ছে না। বিষয়টি পল্লি বিদ্যুৎ কর্মকর্তাদের অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *