বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে দেশজুড়ে টানা ভারি বর্ষণ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে বন্যাকবলিত, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের সার্বিক পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে ১০টি সুনির্দিষ্ট উদ্যোগ ও নির্দেশনা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী দুর্যোগ মোকাবিলায় সরকারের এসব প্রস্তুতির তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
সচিব বলেন, ‘টানা বর্ষণে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় এসে দাঁড়িয়েছে। এতে অজস্র পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলছেন।’ এদিকে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নেয়া ১০টি জরুরি নির্দেশনা ও উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন।
